নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

০১ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM
কক্সবাজারের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজারের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। © ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটে।

নিহতরা হলো—ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নানার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায় দুই শিশু। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ আজ
  • ৩১ আগস্ট ২০২৬
সেলফি তুলতে গিয়ে পুকুরে পড়ল ভাই, বাঁচাতে গিয়ে একসঙ্গে প্রা…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার কেন্দ্র …
  • ৩১ আগস্ট ২০২৬
মোবাইলে পর্নোগ্রাফি রাখার অভিযোগ যুবকের ১৪ দিনের কারাদণ্ড
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি, ৮ শিক্ষার্থী বহ…
  • ৩১ আগস্ট ২০২৬
গলাকাটা ফি নিয়ে নিম্নমানের আইডি কার্ড সরবরাহ করছে গোবিপ্রবি…
  • ৩১ আগস্ট ২০২৬