মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

৩১ মার্চ ২০২৬, ০১:৪৮ PM
কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া সিএনজি স্টেশনের সামনে মানববন্ধনে এলাকাবাসী

কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া সিএনজি স্টেশনের সামনে মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার (৩০ মার্চ) কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া সিএনজি স্টেশনে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে মহেশখালীবাসী ও জনসুরক্ষা মঞ্চ।

মানববন্ধনের সঞ্চালনা করেন মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্কর। মানববন্ধনের সংগঠক রকিয়ত উল্লাহ বলেন, ‘এক ইউনিয়নে দুটি সেতুতে টোল নেওয়ার ইতিহাস নেই। সরকার এই ধরনের টোল চাপিয়ে দিতে চাচ্ছে, আমরা তা মেনে নেব না। সরকারের উচিত এ সিদ্ধান্ত থেকে সরে আসা।’

মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য হামেদ হোসাইন খোকা বলেন, ‘মাতারবাড়ী-ধলঘাটবাসী আমরা পূর্বেই বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের চলাচলে অন্যায়ভাবে টোল চাপানো হলে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করব।’

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব বলেন, ‘সরকার জনবান্ধব হতে হবে। জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

উপকূলীয় উন্নয়ন ফোরামের সভাপতি ও কর আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘কোহেলিয়া সেতুতে টোল বসিয়ে কর আদায় করা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। আমরা সরকারের জন্য অনেক দিয়েছেন, আরও ধৈর্য ধারণ করা সম্ভব নয়। সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম ফরিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উত্তরের সভাপতি হাফেজ আনসারুল করিম, জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম ও পরিবহণ শ্রমিক নেতা বাহাদুর আলম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ডের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু, মহেশখালীর সিনিয়র সাংবাদিক রুহুল বয়ান, সংবাদকর্মী মাওলানা আব্দুর রহমান, পরিবেশ ও মানবাধিকার কর্মী মাহাবুব আলম হান্নান, বাপা মহেশখালীর সদস্য ফখরুল ইসলাম, মাওলানা মোবারক আহমদ, সংশপ্তক এর পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, ব্যবসায়ী তাইজুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর প্রক্রিয়া সড়ক বিভাগ ইতিমধ্যেই শুরু করেছে। এ নিয়ে মহেশখালীর সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9