ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা

২৯ মার্চ ২০২৬, ০৫:২৫ PM
এভাই কাটা হয়েছে পাহাড়

এভাই কাটা হয়েছে পাহাড় © টিডিসি

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব লামারপাড়ার ঘোনারপাড়া এলাকায় ঢুকতেই চোখে পড়ে, প্রায় ১০ একরজুড়ে ২০০ ফুট উঁচু একটি পাহাড় কেটে ফেলা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ পাহাড় বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত তিন থেকে চারটি এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে মাটি ইটভাটা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরবরাহ করা হচ্ছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালীরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, ইউনিয়ন বিএনপির নেতা এনাম ও যুবলীগ নেতা ওবায়দুল হকের নেতৃত্বে এই পাহাড় কাটা চলছে। 

তবে অভিযোগ অস্বীকার করে এনাম বলেন, ‘পাহাড়ের মালিকরাই মাটি কাটছেন, এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’

শুধু একটি পাহাড় নয়, ঈদুল ফিতরের ছুটিকে কাজে লাগিয়ে কাউয়ারখোপ ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে অন্তত আটটি পাহাড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বালু উত্তোলনের নামে সংরক্ষিত বনভূমি ধ্বংস করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নেছার, নজির আলম ও আমানসহ ২০-২৫ জনের একটি সিন্ডিকেট এই কর্মকাণ্ড পরিচালনা করছে।

পরিবেশবাদীদের মতে, এবারের ঈদে পাহাড় কাটার মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, দলীয় পরিচয় না দেখে পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

এদিকে বিএনপির স্থানীয় নেতা আবুল বাশার বাবু জানিয়েছেন, সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ঈদের ছুটিতে পাহাড় কাটার আশঙ্কা আগে থেকেই জানানো হয়েছিল। রবিবার থেকে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হবে বলে জানান তিনি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কিছু পাহাড় ব্যক্তিমালিকানাধীন হলেও কিছু অংশ খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী বলেন, পাহাড় কাটার বিষয়ে অনেক অভিযোগ আসে। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত চার মাসে পাহাড় কাটার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9