টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ

কোরাল মাছ ওজন করা হচ্ছে

কোরাল মাছ ওজন করা হচ্ছে © টিডিসি

কক্সবাজারের টেকনাফে জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের একটি কোরাল মাছ, যার ওজন প্রায় ১৬ কেজি। দীর্ঘদিন মাছের স্বল্পতার মধ্যে এমন বড় শিকার পেয়ে খুশি স্থানীয় জেলেরা। পরে মাছটি স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার জেলে দিল মোহাম্মদ নৌকার জালে কোরালটি ধরা পড়ে।
 
জেলে দিল মোহাম্মদ জানান, মাঝের পাড়া সৈকতে ‘টানা জাল’ ফেলেন। বিকেলের দিকে জাল টানতে টানতে তুলতে গিয়েই তিনি হতবাক। সঙ্গী ও স্থানীয় লোকজনদের থেকে অনেক কষ্ট করে জাল তুলে দেখতে পান বড় একটি কোরাল। মাছটি তিনি বিক্রি করেন ১৩ হাজার টাকায়।

মাছ ব্যবসায়ী সোলতান বলেন, ‘আমি কোরাল মাছটি কিনে নিয়েছি ১৩ হাজার টাকায়। আমি ওজন করে দেখেছি ১৬ কেজির ওপরে আছে। আমার টার্গেট ২০ হাজার টাকায় করব ইনশাআল্লাহ।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, সাগরের কোরাল মাছ খুবই সুস্বাদু। এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কখনো কখনো এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬