বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত

০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ PM
ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্পিয়ন

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্পিয়ন © টিডিসি সম্পাদিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাফিন আল মাহমুদ খান সিফাত টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক এই শিক্ষার্থী প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নরত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শুক্রবার (৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক ইভেন্ট ছিল। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ইভেন্ট অংশ নিতে পারেন। সিফাত তিনটিতে অংশ নিয়ে তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রতি ইভেন্টে ৫ নম্বর করে ১৫ নম্বর পেয়েছেন তিনি, যা এককভাবে সর্বোচ্চ। ফলে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগের দুই বছরও টানা তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন বলে হল সূত্রে জানা গেছে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬