এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

০৫ এপ্রিল ২০২৬, ১১:২০ PM
মোমিনুল আমিন

মোমিনুল আমিন © টিডিসি সম্পাদিত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব থেকে পদত্যাগ করেছেন মোমিনুল আমিন। রবিবার (৫ এপ্রিল) রাতে ক্ষুদেবার্তার মাধ্যমে গণমাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি। 

মোমিনুল আমিন বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোন চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তার এই সিদ্ধান্তের কথা জানাবেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএমর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি৷ দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএম এর হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি। 

তার এ পদত্যাগের মধ্য দিয়ে নিবন্ধিত এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান এবং মহাসচিব পদ বর্তমানে শূন্য আছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬