প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, মরদেহ উদ্ধার

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM

© সংগৃহীত

রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার প্রেমিকা মারুফা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের মামাতো ভাই মো. রায়হান জানান, আমরা শুনতে পেরেছি হোটেলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন সে ওই আবাসিক হোটেলে গিয়েছিল সে বিষয়টি এখনো জানতে পারিনি।

তিনি আরও জানান, সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর মিয়ার সন্তান। বর্তমানে শুক্রবাদের ৯৪/১ নম্বর বাসায় থাকতো।

এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, আমরা খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে যাই। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে আছে।

ট্যাগ: প্রেম
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬