মাদ্রাসা থেকে তুলে নিয়ে শিক্ষককে হাতুড়িপেটা

১৮ নভেম্বর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
আহত মাদ্রাসাশিক্ষক মাওলানা সাইদুল ইসলাম

আহত মাদ্রাসাশিক্ষক মাওলানা সাইদুল ইসলাম © সংগৃহীত

নাটোরে এক মাদ্রাসার শিক্ষককে মাদ্রাসা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়িপেটা করে চার কিলোমিটার দূরে সড়কের পাশে ফেলে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাদ্রাসাশিক্ষক মাওলানা সাইদুল ইসলাম (৩৮) ওই এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি মাঝদিঘা নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছিলেন সাইদুল ইসলাম। এসময় ৬/৭ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নাটোর-নলডাঙ্গা সড়কের চিকুর মোড় এলাকায় তাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আরও পড়ুন: মায়ের সামনে শিক্ষককে পেটালো অষ্টম শ্রেণির ছাত্র!

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গত এক মাসে নাটোরের চার উপজেলায় ১০ জনকে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে, হাত-পায়ের রগ কেটে, গুলি করে গুরুতর জখম করা হয়েছে। আগের ৯ জনের মধ্যে একজন বিএনপি ও দুজন যুবদলের নেতা। বাকি ছয়জন জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থক। ওই নয়টি হামলার ঘটনার ছয়টি ঘটেছে নলডাঙ্গা উপজেলায়। বাকি তিনটি নাটোর সদর, সিংড়া ও লালপুর উপজেলার।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence