মায়ের সামনে শিক্ষককে পেটালো অষ্টম শ্রেণির ছাত্র!

১৭ নভেম্বর ২০২৩, ১১:০১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসা

দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসা © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির এক ছাত্রের মারধরের শিকার হয়েছেন শিক্ষক। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষক চাটখিল ইউএনওর কাছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর আগে বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্র (১৬) উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা।

হামলার শিকার শিক্ষক আবদুর রহমান বলেন, অভিযুক্ত ছাত্র অনেক দিন মাদরাসায় আসে না। বুধবার সে মাদরাসায় ক্লাস করতে আসলে শিক্ষকরা তাকে অভিভাবক নিয়ে মাদরাসায় আসতে বলে। পরে সে বুধবার দুপুর ১টার দিকে তার মাকে নিয়ে মাদরাসায় আসে। তখন কয়েকজন শিক্ষক ও তার মায়ের সামনে আমি তার কয়েকটি অনিয়মের বিষয় তুলে ধরি। পরে আমি তৃতীয় শ্রেণির কোরআন শিক্ষার ক্লাস নিতে ওই ক্লাসে চলে যাই।

আরও পড়ুন: জাল শিক্ষা সনদ নিয়ে বিমান চালিয়েছেন ১০ বছর! অভিযোগ বেবিচকের বিরুদ্ধে

তিনি অভিযোগ করে আরও বলেন, একপর্যায়ে সে আরেক ছাত্রকে দিয়ে মাদরাসার অফিসে আমাকে ডেকেছে বলে মিথ্যা কথা বলে ডেকে পাঠান। আমি মাদরাসার মাঠ দিয়ে অফিসে যাওয়ার পথে ওই ছাত্র তার মায়ের সামনে আকস্মিক আমার কোমরে লাথি মেরে রড দিয়ে আঘাত করে। আমি হাত দিয়ে রডের আঘাত ঠেকিয়ে দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করি।

এ ছাড়াও লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্র মাদরাসা এলাকার বাসিন্দা। সে একজন বখাটে, উচ্ছৃঙ্খল, নারী উত্যক্তকারী, নেশাখোর কিশোর। ইতিপূর্বে মাদরাসার নিয়ম ভঙ্গ করে সে বহুবার বহিষ্কৃত হয়। তার পিতা-মাতা ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তাকে পুনরায় মাদরাসায় নেওয়া হয়। তার নেতৃত্বে মাদরাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তরুণ তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবেন।

নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬
জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬