ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ

২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ AM
 ইসরায়েল সেনা

ইসরায়েল সেনা © সংগ্রহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ক্রুশ ভাঙচুরের ঘটনায় জড়িত দুই সেনাকে শাস্তি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয়দের সহায়তায় ভাঙা প্রতীকটি পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ঘটনাটিতে জড়িত এক সেনা ক্রুশটি ভাঙচুর করেন এবং আরেকজন তা ছবি তোলেন। তদন্তে দেখা গেছে, তাদের এই আচরণ আইডিএফের নির্দেশনা ও মূল্যবোধ পরিপন্থি।

এই ঘটনায় গভীর  দুঃখ প্রকাশ করে আইডিএফ জানায়,  লেবাননে তাদের অভিযান কেবল হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, সাধারণ লেবাননি নাগরিকদের বিরুদ্ধে নয়।

ঘটনার পর আইডিএফ স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত প্রতীকটি পুনঃস্থাপনে সহায়তা করছে বলেও জানানো হয়।

শাস্তি হিসেবে ভাঙচুরে জড়িত সেনা এবং ঘটনার ছবি তোলা সেনাকে যুদ্ধ দায়িত্ব থেকে সরিয়ে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকে কোনো পদক্ষেপ না নেওয়া বা বিষয়টি জানাতে ব্যর্থ হওয়া আরও ছয় সেনাকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা পরে নির্ধারণ করা হবে।

আইডিএফের প্রধান জেনারেল স্টাফ এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অগ্রহণযোগ্য আচরণ এবং নৈতিক ব্যর্থতা, যা আইডিএফের মূল্যবোধ ও সেনাদের প্রত্যাশিত আচরণের পরিপন্থী।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬