পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত ১১ এপ্রিল সংঘটিত এ ঘটনায় ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় ভুক্তভোগী নিজেই মামলা করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাইফুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে পুত্রবধূকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওয়াহাব। এ সময় এক প্রতিবেশী নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেললে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করলেও তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে পুত্রবধূর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬