তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ

২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ AM
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন © সংগৃহীত

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের বিস্তার আরও বেড়েছে, ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মঙ্গলবার দেশের ১৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়লেও রাজধানীতে কিছুটা কমেছে। তবে চলমান এই তীব্রতা আপাতত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই এবং এ গরম আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, আগামী ২৪ তারিখ পর্যন্ত দেশের তাপমাত্রার অবস্থা প্রায় একই রকম থাকবে, এমনকি আরও বাড়তেও পারে। এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে ২৪ তারিখের পর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং ২৫-২৬ তারিখের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নামতে পারে।

আরও পড়ুন: আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়

আবহাওয়াবিদ আরও বলেন, গ্রীষ্মকালে সাধারণত ভারী বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা সহনীয় হয়, তবে বৃষ্টিপাত কম হলে তাপমাত্রা আবার বাড়তে থাকে। বর্তমানে যে গরম চলছে, তা আগামী কয়েকদিনও একইভাবে থাকতে পারে। তবে ইতিবাচক দিক হচ্ছে, বাতাস থাকার কারণে এখন পর্যন্ত অতিমাত্রায় তীব্র তাপমাত্রা অনুভূত হয়নি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী বিভাগের আটটি জেলাসহ খুলনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ফরিদপুর জেলার ওপর দিয়ে মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। সোমবার দেশের ৯টি জেলায় তাপপ্রবাহ ছিল, সেটি মঙ্গলবার বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সেটি মঙ্গলবার আরও দেড় ডিগ্রি বেড়েছে।

অধিদপ্তর আরও জানায়, রাজশাহী বিভাগের সব কটি জেলা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, কুষ্টিয়া এবং মধ্যাঞ্চলের টাঙ্গাইল ও ফরিদপুরে গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার রাজধানী ঢাকায় কিছুটা স্বস্তি ছিল। সোমবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সেটি কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬