নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১

২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ AM
অভিযুক্ত ব্যক্তি

অভিযুক্ত ব্যক্তি © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মাদকাসক্ত কাউসার আহমেদ (২৫) নামের এক বহিরাগতের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহত মারুফ হোসেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউসার মাদকাসক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে অতর্কিতভাবে বিএমবি বিভাগের ৫.১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফসহ কয়েকজনকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। এতে মারুফ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত হলেও তার উপর চড়াও হয় কাউসার। পরবর্তীতে আহত অবস্থায় মারুফকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সহপাঠীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরীরা অভিযুক্ত কাউসারকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। তাকে প্রক্টর দপ্তরে নজরবন্দি করে রাখা হয় এবং পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আহত মারুফ বলেন, আমরা সেখানে আড্ডা দিচ্ছিলাম। সে সেখানে মেয়েদের উত্যক্ত করছিল এবং অতর্কিতভাবে আমাদের ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. নান্নুর রহমান জানান, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এই ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9