শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM
স্ত্রীসহ আটক ইউপি সদস্য

স্ত্রীসহ আটক ইউপি সদস্য © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতের দিকে উপজেলার পৌর শহরের ব্র্যাক অফিস রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামদামারি গ্রামের মৃত মুস্তাফিজুর রহমান মোস্তা মেম্বারের ছেলে রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, রেজাউল-শিরিনা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন লতা ডাক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করে মাদক বেচাকেনা চালিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬