ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানকে শান্তি চুক্তিতে আসার জন্য শেষ সুযোগ দিয়ে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে - বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্‌ম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তাতেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তেহরান যদি এই চুক্তিতে রাজি না হয় তবে মার্কিন সামরিক বাহিনী সুনির্দিষ্টভাবে দেশটির গুরুত্বপূর্ণ সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।’ যদিও একই হুমকি এর আগেও একবার দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। তবে শেষপর্যন্ত সেই ঘোষণা থেকে সরে এসে যুদ্ধবিরতির দিকে গিয়েছেন তিনি।

এদিকে প্রথম দফা কোনো চুক্তি ছাড়া শেষ হওয়ার পর সোমবার (২০ এপ্রিল) আবারও পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসছে দুই দেশ। সেই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বাণিজ্যিক চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া এবং ইরান যাতে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে তা নিশ্চিত করা।

ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, চুক্তির ক্ষেত্রে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো একই ভুল’ করবেন না।’ 

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের করা চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে দেশটিকে ১৫ বছরের জন্য সীমিত পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হয়েছিল। ওবামার সেই চুক্তির আওতায় ইরান কেবল অসামরিক কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত এবং তাদের মজুদের সীমা ছিল ৩০০ কেজি।

২০১৮ সালে সেই ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। সেই সময় ওবামার ওই চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট এবং একপাক্ষিক চুক্তি’ হিসেবে অভিহিত করেছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের দাবি, সেই চুক্তির ফাঁক গলে ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ওবামার আমলের তুলনায় ইরানের ইউরেনিয়ামের মজুত বর্তমানে কয়েক গুণ বেড়েছে। বর্তমানে তেহরানের হাতে প্রায় ৪০৯ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার ইউরেনিয়ামকে খুব দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রায় উন্নীত করা সম্ভব।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9