রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প

১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। ইরান যুদ্ধের প্রভাবে সংকুচিত বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক করতে সাগরে ভাসমান রুশ তেল বৈধভাবে কেনার সুযোগ অবমুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। আর এ ঘোষণার পরপরই এই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

নতুন করে কয়েকটি দেশকে রাশিয়ার তেল কেনার অনুমতি দেওয়ার মাত্র দুই দিন আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন যে, ১১ এপ্রিল মেয়াদ শেষ হয়ে যাওয়া আগের ছাড়টি আর বাড়াবে না ট্রাম্প প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নতুন করে ছাড় দেওয়ার এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন এবং নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন।

এক যৌথ বিবৃতিতে ডেমোক্র্যাট নেতারা বলেন, ‘চলতি সপ্তাহে পুতিন ইউক্রেনে এ বছরের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করেছেন, আর এর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন ক্রেমলিনের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করছে। এটি আসলে কী বার্তা দিচ্ছে?’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছেন, তার অন্যতম প্রধান সুবিধাভোগী ছিলেন ভ্লাদিমির পুতিন। কারণ যুদ্ধের প্রভাবে গত মার্চ মাসে রাশিয়ার তেল থেকে আয় প্রায় দ্বিগুণ হয়েছে।’

ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যথেষ্ট হয়েছে! পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তামাশা করছেন তার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা না করে তাদের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করাটা স্পষ্ট ছেলেমানুষি।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬