‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’

১৫ এপ্রিল ২০২৬, ১২:২২ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © বিবিসি

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঝুলে থাকা আলোচনা আবারও শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই সম্ভাবনার কথা জানান। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনা আবারো ‍ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনার শুরু হয় একটি টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে। সাক্ষাৎকারের প্রথমে  ট্রাম্প জানান দুই দেশের মধ্যে আলোচনা ‘চলছে, তবে একটু ধীরগতিতে’। তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন পরবর্তী আলোচনা হয়তো ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত হবে।

তবে প্রাথমিক আলাপের প্রায় আধা ঘণ্টা পর ট্রাম্প নিজেই ওই রিপোর্টারকে পুনরায় ফোন করেন এবং তার অবস্থান পরিবর্তন না করার পরামর্শ দেন। ট্রাম্প তাকে বলেন, ‘আপনার সেখানেই (ইসলামাবাদ, যেখানে আগে আলোচনা হয়েছিল) থাকা উচিত। সত্যি বলছি, কারণ আগামী দুই দিনে সেখানে বড় কিছু ঘটতে পারে এবং আমরা সেখানে যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

ইসলামাবাদকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়ার পেছনে পাকিস্তানের বর্তমান সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এর সম্ভাবনা বেশি, কারণ জানেন কেন? কারণ সেখানকার ফিল্ড মার্শাল চমৎকার কাজ করছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প এখানে মূলত পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের ভূমিকার প্রতি ইঙ্গিত করেছেন। ট্রাম্প এর আগেও জেনারেল আসিম মুনিরকে নিজের ‘প্রিয়’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬