বিমানবন্দর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান আলী (২৬) নামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জানা গেছে, আরমান সিভিল এভিয়েশনের মেস কোয়ার্টারে থাকতেন। বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে কাওলা রেললাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা তার পেটে ও পেছনে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরমানের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। আরমান গত বছর চাকরিতে যোগ দেন।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close