হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১১ এপ্রিল ২০২৬, ০২:৪১ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

উত্তর-পশ্চিম ইউরোপ এবং জার্মানি ও বেলজিয়ামের সন্নিকটে অবস্থিত নেদারল্যান্ডস। দেশটি শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় ইউরোপের বেশির ভাগ রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা রয়েছে। অনুকূল আবহাওয়া, আধুনিক শিক্ষাব্যবস্থা ও তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ—এসব কারণেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নেদারল্যান্ডস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য ‘এনএল স্কলারশিপ’ (যা আগে হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল) প্রদান করছে। এই স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। 

সুযোগ-সুবিধা

জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া হল্যান্ড এনএল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হয়।

আরও পড়ুন:  উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

অধ্যয়নের বিষয়

কম্পিউটারবিজ্ঞান, পর্যটন, প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিকবিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।

যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ

দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিতবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে ইরাসমুস ইউনিভার্সিটি অব রটেনডাম, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ ইউনিভার্সিটি ও রাডবউড বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে; 

*ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

*নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না;

আরও পড়ুন:  স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
close