আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা

১১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM
আগুনে পুড়ে যাওয়া দোকান

আগুনে পুড়ে যাওয়া দোকান © টিডিসি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মুদিদোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। ফলে পুরো এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি (৭ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পুড়ে যায় ৯টি দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই তাদের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মী পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়নি।’

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈসাবির মাত্র দুই দিন আগে এই অগ্নিকাণ্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে।

তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬
‘ঘুমের মধ্যে স্বপ্নে দেখি—কেউ মনে হয় আমাকে আগুনে ফেলে দিচ্ছ…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিস্ফোরক অভিযোগ সাবেক প…
  • ২১ জুলাই ২০২৬