কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্রার্থী

১১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ PM
পুলিশ কনস্টেবল নিয়োগ

পুলিশ কনস্টেবল নিয়োগ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার তরুণ আবেদন করেছেন। মাত্র ২ হাজার ৭০৩টি শূন্য পদের বিপরীতে এই বিপুল সংখ্যক প্রার্থী হওয়ায় প্রতিটি পদের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৪৭ জন। 

আজ শনিবার (১১ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি নির্দেশনায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবল সংকটের বিষয়টি সামনে আনেন এবং দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন। তারই ধারাবাহিকতায় কনস্টেবল পদের পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি ১৮০টি সার্জেন্ট পদেও নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে এবারের নিয়োগ প্রক্রিয়ায় কঠোর স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধরনের আর্থিক লেনদেন বা রাজনৈতিক তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং কোনো পর্যায়ে প্রার্থীর তথ্যে জালিয়াতি পাওয়া গেলে তাৎক্ষণিক আবেদন বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ১৮ থেকে ২০ বছর বয়সী ১ লাখ ২৬ হাজার আবেদনকারী মাঠপর্যায়ের শারীরিক পরীক্ষা ও পরবর্তী ধাপগুলোর প্রস্তুতির অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক শূন্য পদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ রয়েছে ঢাকা জেলায় (২২৬টি) এবং সবচেয়ে কম বান্দরবান জেলায় (৭টি)। এছাড়া চট্টগ্রাম জেলায় ১৪৩টি, রাজশাহীতে ৪৯টি এবং খুলনা ও বরিশালে ৪৪টি করে শূন্য পদ রয়েছে। 

অন্যান্য জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— কুমিল্লা ১০১টি, ময়মনসিংহ ৯৬টি, টাঙ্গাইল ৬৮টি, সিলেট ৬৪টি এবং গাজীপুর ও বগুড়ায় ৬৪টি করে। পার্বত্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৪৩টি, খাগড়াছড়িতে ১২টি এবং রাঙ্গামাটিতে ১১টি শূন্য পদ নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে পুলিশের সেবার মান নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা নিচে দেওয়া হলো:

ঢাকা বিভাগ: ঢাকা ২২৬, গাজীপুর ৬৪, মানিকগঞ্জ ২৬, মুন্সিগঞ্জ ২৭, নারায়ণগঞ্জ ৫৫, নরসিংদী ৪২, ফরিদপুর ৩৬, গোপালগঞ্জ ২২, মাদারীপুর ২২, রাজবাড়ী ২০, শরীয়তপুর ২২, কিশোরগঞ্জ ৫৫, টাঙ্গাইল ৬৮।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ৯৬, জামালপুর ৪৩, নেত্রকোনা ৪২, শেরপুর ২৫।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম ১৪৩, বান্দরবান ০৭, কক্সবাজার ৪৩, ব্রাহ্মণবাড়িয়া ৫৩, চাঁদপুর ৪৫, কুমিল্লা ১০১, খাগড়াছড়ি ১২, ফেনী ২৭, লক্ষ্মীপুর ৩২, নোয়াখালী ৫৮, রাঙ্গামাটি ১১।

রাজশাহী বিভাগ: রাজশাহী ৪৯, জয়পুরহাট ১৭, পাবনা ৪৭, সিরাজগঞ্জ ৫৮, নওগাঁ ৪৯, নাটোর ৩২, চাঁপাইনবাবগঞ্জ ৩১, বগুড়া ৬৪।

রংপুর বিভাগ: রংপুর ৫৪, দিনাজপুর ৫৬, গাইবান্ধা ৪৫, কুড়িগ্রাম ৩৯, লালমনিরহাট ২৪, নীলফামারী ৩৪, পঞ্চগড় ১৯, ঠাকুরগাঁও ২৬।

খুলনা বিভাগ: খুলনা ৪৪, যশোর ৫২, ঝিনাইদহ ৩৩, মাগুরা ১৭, নড়াইল ১৪, বাগেরহাট ২৮, সাতক্ষীরা ৩৭, কুষ্টিয়া ৩৬, চুয়াডাঙ্গা ২১, মেহেরপুর ১২।

বরিশাল বিভাগ: বরিশাল ৪৪, ভোলা ৩৩, ঝালকাঠি ১৩, পিরোজপুর ২১, পটুয়াখালী ২৯, বরগুনা ১৭।

সিলেট বিভাগ: সিলেট ৬৪, মৌলভীবাজার ৩৬, সুনামগঞ্জ ৪৬, হবিগঞ্জ ৩৯।

মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট
  • ০১ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে আপনার ইউনিক নাম অন্য কেউ নেওয়ার আগেই সংরক্ষণ ক…
  • ০১ জুলাই ২০২৬
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, দুই দিন ধরে জিম্মি ৩৭
  • ০১ জুলাই ২০২৬
প্রতিবন্ধীদের কর্মসংস্থান বেড়েছে ২১ শতাংশ, বিদ্যালয়ে শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম গ্রেপ্তার
  • ০১ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্…
  • ০১ জুলাই ২০২৬