টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ PM
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪ © সংগৃহীত

গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, ধর্ষণ মামলার আসামি ও বিভিন্ন মামলার সন্দেহভাজনসহ মোট ২৪ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) টঙ্গী পুলিশ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলা, নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি, ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল হিসেবে টঙ্গীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পৃথক অভিযানে বিভিন্ন মামলার অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬