ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃতদেহ

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃতদেহ © টিডিসি ফটো

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণাকান্ত মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করুণাকান্ত মন্ডল মণিরামপুর উপজেলার আলিপুর গ্রামের মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সরদার মিল এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই বৃদ্ধ। এসময় যশোরগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে গৌর কান্ত মন্ডল জানান, তার বাবা অবসরের পর থেকেই মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়ে তার আগেই তিনি মারা যান।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রূপসা এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬