আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ PM
দুর্ঘটনার কবলে পড়া সিএনজি চালিত অটোরিকশার

দুর্ঘটনার কবলে পড়া সিএনজি চালিত অটোরিকশার © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশাটি কসবা থেকে যাত্রী নিয়ে আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দ এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া মারা যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬