সড়ক অবরোধের সময় ছাত্রদল নেতা আটক

১২ নভেম্বর ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
সাভারে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ

সাভারে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের চতুর্থ দফার অবরোধের প্রথম দিন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে অবরোধ করেছে সাভার পৌর যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডের কাছে জালেশ্বর ও শিমুলতলায় তারা অবরোধ করেন।

পৌর ছাত্রদলের সহ-সভাপতি আলামিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরো পড়ুন: ঢাবিতে ‘চূড়ান্ত আন্দোলনে’ যেতে চায় ছাত্রদল, প্রতিহত করবে ছাত্রলীগ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। তবে সাভার পৌর ছাত্রদলের সহ-সভাপতি আলামিনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬