জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

৩১ অক্টোবর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
দুবৃত্তদের দেওয়া আগুনে বাসের উপরের অংশ পুড়ে গেছে

দুবৃত্তদের দেওয়া আগুনে বাসের উপরের অংশ পুড়ে গেছে © টিডিসি ফটো

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন।

জানা যায়, গুলিস্থান থেকে বিমানবন্দর গামী বঙ্গবন্ধু ট্রান্সপোর্ট লিমিটেড-এর বাসটি কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশ জুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে বৃহস্পতিবার।

ট্যাগ: আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close