বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, উধাও প্রেমিক

২৫ আগস্ট ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
 বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী © সংগৃহীত

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে একই গ্রামের সাইদুল ইসলামের ঘরের সামনে অবস্থান নেন তিনি। 

সাইদুল কুন্দিয়ালপাড়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবেরহাট ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। মেয়েটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।  

অনশনরত ওই কলেজছাত্রী জানিয়েছেন, দীর্ঘ চার বছর ধরে সাইদুল ইসলামের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে সে বেশ কয়েকবার শারীরিক সর্ম্পক স্থাপন করেছে। গত ১৮ আগস্ট আমার সঙ্গে থাকতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। 

এরপর স্থানীয় অরুণ ও জসিম মীমাংসার কথা বলে সাইদুলকে ছেড়ে দেয়। এরপর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি এখন এলাকাবাসীর আপত্তিকর কথাবার্তায় অতিষ্ঠ। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই বলেও জানিয়েছেন ওই কলেজছাত্রী।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আছমত আলী হাওলাদারের বাড়িতে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence