মোবাইল না দেওয়ায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যা

১৯ জুলাই ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত আদনান সাঈদ রাকিব

নিহত আদনান সাঈদ রাকিব © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে জানায় পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইকবাল, মো. সুমন ওরফে কালু সুমন ওরফে ছোট সুমন এবং মো. সুমন ভূঁইয়া ওরফে বড় সুমন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, অটোরিকশা ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টায় আদনান সাঈদ রাকিব ও তার বন্ধু রাইয়ান কলাবাগানে গ্রিনরোডের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে বের হন। তারা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে চা খাওয়ার জন্য যান। চা খেয়ে বাসায় ফেরার পথে রাত ১০টা ৫৫ মিনিটে মিরপুর রোড সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্ব পাশে নার্সারির সামনে চার জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ দিতে বলে। 

ডিবির হেফাজতে গ্রেফতার ব্যক্তিরা

এসময় রাইয়ান তার মোবাইল ফোন দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। মোবাইল ফোন না দেওয়ায় আদনানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

তিনি বলেন, ‘গুরুতর অবস্থায় রাস্তা পার হয়ে পূর্ব পাশে গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তায় পড়ে যান আদনান। সেখানে পরিচিত এক ব্যক্তি তার বাবা ও বড় ভাইকে খবর দেন। তার বড় ভাই ও তার বন্ধু এবং ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদনানকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করেন আদনানের বাবা।’

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬