ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল পলিটেকনিক ছাত্রের, হাসপাতালে ভাই

১১ জুলাই ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পলিটেকনিকের এক ছাত্রের মৃত্যু হয়েছে

কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পলিটেকনিকের এক ছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক ছাত্র প্রাণ হারিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রোহান মারা যান। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁর ছোট ভাই মো. রিপন। 

দু’ভাই চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে রোহান এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী দু’ভাইয়ের প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি কাঁচপুরে ভাড়া বাসায় থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে কাঁচপুরে আসছিলেন। মঙ্গলবার ভোরে কাঁচপুরে নেমে দু’ভাই তাকে ফোন দেন। তবে তিনি কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে তাঁদের পাননি।

তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান জানিয়ে তিনি আরও বলেন, পাশেই থাকা পুলিশের টহল দলকে বিষয়টি জানালে তাদের সহযোগিতায় পাশের সেতুর ওপর দু’জনকে রক্তাক্ত অবস্থায় পান। তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান।

আহত রিপন জানিয়েছেন, বাস থেকে কাঁচপুরে নামার পর ছিনতাইকারীরা একটি সেতুতে নিয়ে যায় তাদের। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে সব দিতে বলে। তারা প্রতিবাদ করায় দু’জনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে টাকা-পয়সা নিতে পারেনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হেয়েছে। রিপনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬