স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে স্ত্রীর আত্মসমর্পণ

২২ জুন ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন

স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন © সংগৃহীত

পারিবারিক কলহের জে‌রে স্বামী শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে দায়ের কোপে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩২)। প‌রে জাতীয় জরু‌রি সেবা নম্বর ৯৯৯ এ ফোন ক‌রে আত্মসমর্পণের কথা ব‌লেন তিনি। খবর পে‌য়ে পু‌লিশ ওই নারী‌কে আটক ক‌রে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারের ক্যান্সার গলিতে।  

বৃহস্পতিবার (২২ জুন) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন।

অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন। 

স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬