প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

১৯ জুন ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা © সংগৃহীত

কুমিল্লার হোমনায় প্রেমিককে ভিডিও কলে রেখে এক কলেজছাত্রীর আত্মহত্যা করেছে। নিহত কলেজছাত্রীর নাম-সালমা আক্তার (২২)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন। ব্যাংকের ভেতর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সালমা আক্তার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে। পরিবারের দাবি, প্রেমিকের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি। 

রোববার (১৮ জুন) বিকেলে উপজেলা মণিপুর বাজারের ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (১৯ জুন) ওই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, সালমা মণিপুর বাজারের ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করতেন। উপজেলার আছাদপুর ইউনিয়নের শাকিল নামে যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। রোববার প্রেমিককে মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে ব্যাংকের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে তিনি আত্মহত্যা করেন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি প্রেমিক শাকিলের সঙ্গে পারিবারিকভাবে কলেজছাত্রী সালমার বিয়ের কথা চলছিল। কিন্তু সালমার মা ও ভাবির মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। সালাম এগুলো পছন্দ করতেন না। রোববার সকালে তার মা ও ভাবির মধ্যে ঝগড়া হওয়ায় সকালের নাশতা না খেয়ে ব্যাংকে চলে যায় সালমা। বিকেলেও বাড়ি গিয়ে দেখে তাদের ঝগড়া থামেনি, ঘরে রান্নাও হয়নি। 

আরও পড়ুন: নবজাতকের পর এবার মা ইডেনছাত্রী আঁখির মৃত্যু

প্রেমিকের বরাতে পুলিশ বলছে, পরিবারের ওপর অভিমানে আত্মহত্যা করেছেন তিনি। 

ওসি আরও বলেন, পরে সালমা আক্তার অভিমান করে তার প্রেমিক শাকিলের মোবাইলে ভিডিও কল দিয়ে ব্যাংকের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে প্রেমিক শাকিল দ্রুত গিয়ে দরজা ভেঙে তার প্রেমিকাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাঁচাতে না পেরে, শাকিলও আত্মহত্যা করার চেষ্টা করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬