ঢাকায় বাথরুমের সুইচ চাপতেই বিস্ফোরণ, ৮০ শতাংশ দগ্ধ স্কুলছাত্রী

১০ এপ্রিল ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বাথরুমে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন এক ছাত্রী

বাথরুমে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন এক ছাত্রী © ফাইল ছবি

রাজধানীর শনির আখড়া এলাকার একটি টিনশেড বাসায় বাথরুমের সুইচ দিতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাথরুমে জমে থাকা গ্যাসে ধরে যাওয়া আগুনে  রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মৌমিতা স্থানীয় শেরে বাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, রাতে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ। পরে তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

মৌমিতার মা লিপি আক্তার জানান, রাতে বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি তার জামাকাপড়ে আগুন ধরে গেছে। পরে পানি দিয়ে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। মেয়ে জানিয়েছে, বাথরুমে সুইচ দিতেই বিস্ফোরণে দগ্ধ হয়। আমরা ধারণা, জমে থাকা গ্যাস বিস্ফোরণে মেয়ে দগ্ধ হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close