বিয়ে দিতে চাওয়ায় পুলিশ কর্মকর্তা বাবাকে ছুরিকাঘাত কলেজছাত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
পীরগাছায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত মেয়ের

পীরগাছায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত মেয়ের © ফাইল ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় কলেজ পড়ুয়া মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফজল মাহমুদ রংপুর আরআরএফ পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

জানা গেছে, ফজল মাহমুদ মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন শুক্রবার রাতে। তবে বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে। জোর করে বিয়ে দিচ্ছিলেন বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরে ডেকে ছুরিকাঘাত করেন তিনি।

ছুরিকাঘাতে গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা ফজল। পরে বিয়ের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান বলেন, রাতেই মেয়েটিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close