স্কুল ফাঁকি দিয়ে নির্জনে আড্ডা: ১৩ শিক্ষার্থী আটক

৩০ অক্টোবর ২০২২, ১১:৩৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পুলিশ ভ্যানে ছাত্রীরা

পুলিশ ভ্যানে ছাত্রীরা © ফাইল ফটো

নীলফামারীতে স্কুল ফাঁকি দিয়ে পার্ক ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় কয়েকটি স্কুলের ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজন মেয়ে ও ছয়জন ছেলে।  

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।   বর্তমানে তারা সবাই নীলফামারীর সদর থানায় রয়েছেন।

 জেলার পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরু জামান।

তিনি বলেন, স্কুল ফাঁকি দিয়ে পার্ক ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার সময় ১৩ ছাত্র-ছাত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়ে। স্কুল ফাঁকি দিয়ে অবাধ চলাফেরা বন্ধ করা ও শিক্ষার মান যেন ক্ষুন্ন না হয় সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ওসি আরও বলেন, আটককৃতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close