বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

০৫ অক্টোবর ২০২২, ১১:২৪ PM
বাসচাপায় মোটরসাইকেল দুর্ঘটনা

বাসচাপায় মোটরসাইকেল দুর্ঘটনা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইজাজুল হক জিসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজাজুল হক জিসান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আব্দুস সালামের ছেলে। তিনি বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী জিসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত জিসানকে কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘মিথ্যা নাকি অসত্য’ বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬