এশিয়ান গেমসের দলে পরিবর্তন পাকিস্তানের

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

আঙুলের চোটের কারণে এশিয়ান গেমসের পাকিস্তান দল থেকে ছিটকে গেছেন পেসার সালমান মির্জা। তার বদলি হিসেবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দলে ডাক পেয়েছেন।

গত জানুয়ারিতে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়াসিম। এরপর কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকার পর এশিয়ান গেমসের মাধ্যমে আবারও পাকিস্তান দলে ফিরলেন এই পেসার।

১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ওপেনার সাহিবজাদা ফারহান। তারুণ্যনির্ভর এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অনভিষিক্ত ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।

আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে পাকিস্তান। তবে ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এশিয়ান গেমসে পাকিস্তানের সাফল্য খুব বেশি নয়। ২০১০ সালের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল তারা। এরপর ২০১৪ সালের আসর এবং সর্বশেষ আসরেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান।

পূর্বের কথা কাটাকাটির জেরে হামলা, প্রাণ গেল কলেজছাত্রের
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার মতো মাধ্যমিক শিক্ষকদেরও এমপিওভুক্তির তারিখ থেকে উ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সুপার স্পেশালাইজড হাসপাতালে ফের চুরি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাপে কাটার পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬