ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন প্রায় দেখাই যায় না। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হলেই বাড়ে দর্শকদের আগ্রহ, আর সেই উন্মাদনা থেকে রাজস্বও বৃদ্ধি পায় আইসিসির।

এবার সেই বৈশ্বিক ইভেন্টনির্ভরতা থেকে বেরিয়ে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা ৪ জাতির সিরিজ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতকে নিয়ে তিন বা চার জাতির টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব বহু বছর ধরেই দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী আইসিসি বৈঠকে বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) নিয়ে সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা। এতে ১২টি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি ৮টি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।

এই সেমিনারে দ্বিপাক্ষিক ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের তুলনায় বহুজাতিক সিরিজ আয়োজনের আর্থিক ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে আরও একটি বা দুটি দলকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের আপত্তি থাকলেও বহুজাতিক টুর্নামেন্টে তাদের মুখোমুখি হতে সমস্যা নেই। তবে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সরকারের অনুমোদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভারত-পাকিস্তানের বহুজাতিক সিরিজের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম রয়েছে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬