শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়

৩০ আগস্ট ২০২৬, ০৮:৩১ PM
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল © সংগৃহীত

‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’র এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

রবিবার (৩০ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিউল হাসানের হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অনূর্ধ্ব-১৯ দল।

১৯ রান করেন আগের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ৯৯ রান করা জারিফ সিয়াম। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মুহিব ৪০ রানের ইনিংস খেলেন।  

রবিউলের ৬৫ রানের সুবাদে ২ শ' রানের গণ্ডি পেরোয় অনূর্ধ্ব-১৯ দল। 

বোলিংয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৪ এবং ওপেনার খালিদ হাসান ৩৪ রান করেন।

৫২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে অনূর্ধ্ব-১৯ দলের জয়ের নায়ক পেসার আব্দুর রহিম। দুটি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম।
 
এ ছাড়া একটি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। 

দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬