৬৯ বছরে যা হয়নি, সেটাই হচ্ছে এবারের ব্যালন ডি’অরে

২৯ মে ২০২৬, ০২:৪০ PM
ব্যালন ডি’অর ট্রফি

ব্যালন ডি’অর ট্রফি © সংগৃহীত

১৯৫৬ সালে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউস প্রথম ব্যালন ডি’অর জয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

প্রতি বছর সাধারণত ফ্রান্সের রাজধানী প্যারিসে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর মূল প্রতিষ্ঠান গ্রুপ লেকিপ দীর্ঘদিন ধরে আয়োজনটি পরিচালনা করে আসছে। তবে এবার লন্ডনে অনুষ্ঠান হলেও এখনো নির্দিষ্ট ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি।

গত দুই দশকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্যে ব্যালন ডি’অর সবচেয়ে আলোচিত ছিল। কিন্তু গত আসরে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) উইঙ্গার ওসমানে দেম্বেলে পুরস্কার জিতে সবাইকে চমকে দেন। লন্ডনে এবারের আয়োজনের মাধ্যমে ব্যালন ডি’অর ইতিহাসে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। 

ভিসি ইস্যুতে কালকে প্রতিবাদ সমাবেশের ডাক সেন্ট্রাল ইউনিভার্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুরোনো স্মৃতি টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে খাল থেকে বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য অপসারণ শুরু করে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬