মেসির হাতে ফের উঠবে কি বিশ্বকাপের শিরোপা, কী বলছে সুপারকম্পিউটার

১৩ জুলাই ২০২৬, ০১:৩৪ PM
মেসি

মেসি © টিডিসি ফটো

আর মাত্র দুই ম্যাচ। তারপরই মিলবে বিশ্বকাপ ২০২৬-এর নতুন চ্যাম্পিয়নের নাম। ৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার ফুটবল পরাশক্তি—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ের আগে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে নতুন পূর্বাভাস দিয়েছে সুপারকম্পিউটার। সেই বিশ্লেষণে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স, আর চার দলের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে।

ম্যাচের সম্ভাব্য ফলাফল ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে সুপারকম্পিউটার জানিয়েছে, এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের সম্ভাবনা ২৩.৪ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড, তাদের সম্ভাবনা ২১.৯ শতাংশ। আর চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার, ২০.৬ শতাংশ।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ফ্রান্সকে স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে সুপারকম্পিউটার। তাদের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪২.৩ শতাংশ। এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকবে ফরাসিদের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলের সম্ভাবনা প্রায় সমান হলেও সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। সুপারকম্পিউটারের হিসাবে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.১ শতাংশ।

বিশ্লেষণে আরও দেখা গেছে, ফাইনালে উঠতে পারলেও শিরোপা জয়ের সম্ভাবনার দিক থেকে চার দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ পরিসংখ্যান বলছে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেই আছে লিওনেল স্কালোনির দল।

তবে ফুটবলের বাস্তবতা অনেক সময় পরিসংখ্যানের হিসাবকে ভুল প্রমাণ করে। অতীতের অনেক বিশ্বকাপেই সুপারকম্পিউটারের পূর্বাভাস কিংবা বিভিন্ন পরিসংখ্যানকে অগ্রাহ্য করে চমক দেখিয়েছে একাধিক দল। নকআউট পর্বে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।

এখন দেখার বিষয়, সুপারকম্পিউটারের এই পূর্বাভাস শেষ পর্যন্ত কতটা বাস্তবের সঙ্গে মেলে। নাকি লিওনেল মেসির নেতৃত্বে আবারও সব হিসাব উল্টে দিয়ে বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেবে আর্জেন্টিনা, অথবা শিরোপা জিতবে অন্য কোনো দল।                                                               

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬