ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ

১৫ আগস্ট ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে চালকের আসনে থেকেই তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাত থাকলেও ৬৭ রানে পিছিয়ে অজিরা। এমন পরিস্থিতিতে জয়ের স্বপ্ন বুনতেই পারে লাল-সবুজেরা। তবে এমন অবস্থায় ম্যাচের ফল বরং প্রতিটি সেশন ধরেই এগোনোর পরিকল্পনা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তৃতীয় দিন শেষে দলের পারফরম্যান্সেও মুগ্ধ তিনি। 

ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি, সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’

এদিকে চলমান এই টেস্টে বাংলাদেশের লেজের সারির ব্যাটারদের পারফরম্যান্সও বিশেষভাবে নজর কেড়েছে। লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলছে বলে জানালেন শান্ত।  

তার ভাষ্যমতে, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল-অর্ডার ও লোয়ার-অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে, তারা ব্যাট হাতে কী করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে থাকলেও এখনই ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে নারাজ টাইগার দলপতি। বরং সেশন বাই সেশন নির্দিষ্ট পরিকল্পনা করেই জয়ের দিকে এগিয়ে যেতে চান তিনি।

শান্ত বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে আগাচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি, আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে, তা সত্যিই দারুণ।’ 

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬