স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ

১৫ আগস্ট ২০২৬, ০১:১৯ PM
 মিরাজের বলে আউট স্টিভেন স্মিথ

মিরাজের বলে আউট স্টিভেন স্মিথ © টিডিসি ছবি

স্টিভেন স্মিথকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটারকে ৪৪ রানে ফেরানোর পর জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। মিরাজ নিজের বলে দুর্দান্ত ফিরতি ক্যাচ নিয়ে স্মিথকে সাজঘরে ফেরান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের বিপক্ষে লড়াই করছিলেন স্মিথ। ফিফটির দিকে এগোচ্ছিলেন তিনি। তবে ৮৮ বলে ৪৪ রান করে মিরাজের বলে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।

নিজের বলে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচটি নেন মিরাজ। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতনের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনাও আরও উজ্জ্বল হয়েছে।

আরও পড়ুন: রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে

স্মিথ ফেরার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৭.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রান। ক্যামেরন গ্রিন ৪২ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। ক্রিজে নতুন ব্যাটার হিসেবে যোগ দেন অ্যালেক্স কেয়ারি।

এর আগে ৩১তম ওভারে অল্পের জন্য বেঁচে যান গ্রিন। তাসকিন আহমেদের ভেতরে ঢোকা ডেলিভারি ঠিকভাবে খেলতে পারেননি তিনি। বল ব্যাটের ভেতরের কানায় লেগে লেগ স্টাম্প ছুঁয়ে গেলেও বেলস পড়েনি। পরে বলটি সীমানার বাইরে চলে যায়। ফলে বোল্ড হওয়ার বদলে চার রান পান গ্রিন। 

স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে মিরাজ বাংলাদেশকে ম্যাচে আরও এগিয়ে দিয়েছেন। এখন অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ, আর বাংলাদেশ তাকিয়ে আছে বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিয়ে জয় নিশ্চিত করার দিকে।

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950