বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

টানা ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যদিও খেলা শুরু করা যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষার কথা ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে থামার কোনো লক্ষণ দেখা যায়নি।

পরিস্থিতি বিবেচনায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পরে দুই দলের অধিনায়ককে ডেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

এদিকে ম্যাচ পরিত্যক্তের মধ্য দিয়ে চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হলো। আগামী ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে।

অন্যদিকে অনলাইনের মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছিলেন, তাদের জন্য রিফান্ডের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে, সিরিজে ১-০'তে এগিয়ে আছে টাইগাররা।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬