বাংলাদেশে কঠিন পরীক্ষা দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ PM
টম ল্যাথাম

টম ল্যাথাম © সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। রাত পোহালেই গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।

তবে মাঠে নামার আগে টাইগারদের পেস আক্রমণ নিয়ে বেশ সতর্ক অবস্থানে কিউই অধিনায়ক টম ল্যাথাম। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে গতি তারকা নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছিল ক্রিকেটবিশ্ব। পাশাপাশি অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন। এসব বিষয় মাথায় রেখেই মাঠে নামার পরিকল্পনা করছেন ল্যাথাম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ অনেক অভিজ্ঞ। এই কন্ডিশনে তাসকিন, মুস্তাফিজ এবং রানা যে গত কয়েক বছরে ভালো করছে। আমরা সবকিছু নিয়েই প্রস্তুত আছি। সারফেস ভালোই মনে হচ্ছে। স্পিন কিছুটা ভূমিকা রাখবে হয়ত। বাংলাদেশ এখন ভালো ক্রিকেট খেলছে। চ্যালেঞ্জড হব আমরা। এখানে কিছুটা গরম, নিউজিল্যান্ডের চেয়ে বেশি। তবে আমাদেরকে ভালোভাবে মানিয়ে নিয়ে সতেজ থেকে যেন কালকের ১০০ ওভারের জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারি (সেভাবেই আগাচ্ছি)।’ 

বাংলাদেশ দল সম্পর্কে ল্যাথাম বলেন, ‘বাংলাদেশ কোয়ালিটিসম্পন্ন দল। পাকিস্তানের সাথে মাত্রই সিরিজ জিতলো। আমরা সবাই রোমাঞ্চিত, বাংলাদেশে খেলার জন্য। এই কন্ডিশনে বাংলাদেশ অনেক কঠিন দল। আমরা সবাই চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬