সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে

৩১ মার্চ ২০২৬, ০৬:২১ PM
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ (৩১ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ দল। দেশটির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা আর বাংলাদেশ সময় ৬টায় মুখোমুখি হয়েছে দুই দল। সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল টি-স্পোর্টস। 

এদিকে সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে খেলা একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন শেখ মোরছালিন, আর গোলপোস্টের দায়িত্বে থাকছেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।

এই দুই খেলোয়াড়কে জায়গা দিতে মিরাজুল ইসলাম ও মেহেদি হাসান শ্রাবণ একাদশ থেকে বাদ পড়েছেন। আগের ম্যাচের মতোই আজও ৪-৩-৩ ফর্মেশনেই খেলবে বাংলাদেশ।

গত বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের মাঠে খেলেছিল বাংলাদেশ, যেখানে জাতীয় স্টেডিয়ামে ১-২ ব্যবধানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বের শেষ ম্যাচে এবার সিঙ্গাপুরের মাটিতে জয় দিয়ে অভিযান শেষ করতে চায় দলটি।


সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রাইহান কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সমিত সোম

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬