জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৭ PM
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন বাংলাদেশি খেলোয়াড়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন বাংলাদেশি খেলোয়াড় © সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে লাল-সবুজের মেয়েরা। ফলে ম্যাচ জিততে থাইল্যান্ডের সামনে লক্ষ্য ১৬৬ রান।

নেপালের মুলাপানিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। প্রথম বলেই গোল্ডেন ডাকে আউট হন ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি, ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন।

এরপর চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। তৃতীয় উইকেটে তাদের ১১০ রানের জুটিতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। জুয়াইরিয়া ৪৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় করেন ৫৬ রান, আর শবানা ৪২ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৫৯ রান।

এই জুটির পর আর বড় কোনো ইনিংস আসেনি। তবে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলেন রিতুমনি। বাকিদের মধ্যে স্বর্ণা আক্তার করেন ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬