যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে চায়নি আয়ারল্যান্ড

২৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ AM
আয়ারল্যান্ড ক্রিকেট

আয়ারল্যান্ড ক্রিকেট © সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দেখা যাবে না বাংলাদেশকে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছার বিষয়টি বিসিবি একাধিকবার ই-মেইলের মাধ্যমে আইসিসিকে অবহিত করলেও সেই আবেদন গ্রহণ করেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।

ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর দাবির পাশাপাশি গ্রুপ পরিবর্তনের আবেদনও জানিয়েছিল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ায় সেই গ্রুপে অন্তর্ভুক্ত হলে টাইগাররা পুরো টুর্নামেন্টই শ্রীলঙ্কায় খেলতে পারত। 

তবে এই প্রস্তাবেও সাড়া মেলেনি। আয়ারল্যান্ড ও আইসিসি উভয়ই গ্রুপ বদলের বিপক্ষে অবস্থান নেয়। এমনকি আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কাও বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেওয়ার পক্ষে যায়নি।

আরও পড়ুন: দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?

গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নাকচ হওয়ার পেছনের কারণ নিয়ে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে মালান বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসছি। মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং (শ্রীলঙ্কায়) বিভিন্ন পরিস্থিতি সামলানোর মত চিন্তাধারা থাকা আমাদের প্রস্তুতির পরিবেশে বেশ জরুরি বিষয়। মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা এবং আমাদের সামনে যে পরিস্থিতি, প্রতিপক্ষ এবং কন্ডিশন রয়েছে সেখানে নিজেদের গেইম প্ল্যান কাজে লাগিয়ে ঠিকভাবে খেলতে পারার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যেহেতু শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি সেখানে গিয়ে ছেলেদের পূর্ণ স্বাধীনতা দেখা খেলানোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।’

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9