‘নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়’

১২ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় © সম্পাদিত ও সংগৃহীত

চলছে সংসদ। জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর নামের ওপর আলোচনা পর্ব শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়।’

বুধবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। সংসদে খালেদা জিয়ার নামের ওপর নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পরও গয়েশ্বর চন্দ্র রায় কথা বলতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন।

গয়েশ্বর চন্দ্র বক্তব্যের শুরুতেই বলেন, কাদম্বিনী মরিয়া মরিয়া প্রমাণ করল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আমরা এখন জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করছি। বেগম খালেদা জিয়ার ওপর আলোচনা শেষ হয়েছে। আপনি কি জুলাই নিয়ে কিছু বলবেন?’ এ সময় গয়েশ্বর বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না। আর নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়। আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না।’

দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬