বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন

২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০২ AM
রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়

রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয় © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নেমেছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হলো এবারের আসর। টুর্নামেন্টজুড়ে দলীয় পারফরম্যান্সের পাশাপাশি একাধিক ক্রিকেটার ব্যক্তিগত নৈপুণ্যে নিজেদের আলাদা করে তুলে ধরেছেন। এবারের বিপিএলে বিভিন্ন ক্যাটাগরিতে কারা পুরস্কৃত হয়েছেন, তা এক নজরে তুলে ধরা হলো।

সব মিলিয়ে এবার বিপিএলে প্রাইজমানি ছিল ৫ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। 

ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। 

সেরা বোলার শরিফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও  পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।  

এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬