এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ PM
মোস্তাফিজুর রহমান ও শশী থারুর

মোস্তাফিজুর রহমান ও শশী থারুর © টিডিসি সম্পাদিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ পাকিস্তান নয়, এমন প্রসঙ্গও টেনেছেন দেশটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, বাংলাদেশ কখনো সীমান্ত দিয়ে সন্ত্রাসী পাঠায়নি এবং দুই দেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মোস্তাফিজকে বাদ দেয়া ‘অপ্রয়োজনীয় রাজনীতিকরণ’ বলেও মন্তব্য করেন এই নেতা।

থারুরের ভাষ্য, ‘শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এই সিদ্ধান্তের কোনো মানে হয় না। বিসিসিআই নিজেই নিবন্ধিত খেলোয়াড়দের একটি পুল থেকে দলগুলোকে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ দিয়েছিল। যদি কোনো খেলোয়াড় সেই পুলে থাকে, তাহলে কেকেআর কেন দোষী হবে? বিসিসিআই নিজেই যাকে যোগ্য খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে, তাকে দলে নেয়ার বিরোধিতা করার কোনো যুক্তি নেই।’

বিসিসিআইয়ের নির্দেশনা নিয়ে একাধিক আপত্তিও তোলেন ওই রাজনীতিবিদ। তিনি এ-ও প্রশ্ন তোলেন, যদি হিন্দু ক্রিকেটার লিটন দাস বা সৌম্য সরকার নির্বাচিত হতেন, তবে কি তাদেরও আইপিএল থেকে বাদ দেওয়া হতো?

তার ভাষ্যমতে, ‘আমার একটি নৈতিক আপত্তিও আছে। কেন খেলাধুলা বিশেষ করে ক্রিকেটকেই সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভের বোঝা বইতে হবে? প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমাদের বহু স্তরে সম্পর্ক রয়েছে। কিন্তু সব কিছুর চাপ গিয়ে পড়ে ক্রিকেটের ওপর। আর একজন নির্দিষ্ট খেলোয়াড় যিনি কখনও ঘৃণামূলক বক্তব্য দেননি কিংবা ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কখনোই কিছু বলেননি, তাকে রাজনৈতিক দিকে টানা হচ্ছে। অথচ তিনি তো কেবল একজন ক্রীড়াবিদ। এখানে কাকে আসলে শাস্তি দেওয়া হচ্ছে?’ 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950